ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তের ওপারে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ভারতের ১০০ গজ অভ্যন্তরে রাজকোলা গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। রেজাউল মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মনসুর আলীর ছেলে।
যশোর-২৬ বিজিবির অধিনায়ক জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে লেবুতলা সীমান্ত দিয়ে রেজাউল ইসলাম অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। রাজকোলা গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ সময় সঙ্গে থাকা লোকজন সকাল সাড়ে ৭টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসেন।

