ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে ‘কুমার’ বললেন সালমান

Link Copied!

salmanবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। প্রেম, বিয়ে নিয়ে নানা সময় নানা রকম আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন এই তারকা অভিনেতা।
এবার তিনি জানালেন এখনো কারো সঙ্গে শারীরীক সম্পর্কে জড়াননি তিনি। গতকাল রোববার বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘ফ্রিকি আলি’ সিনেমার ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সালমান খান। সঙ্গে ছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকিও। কিন্তু অনুষ্ঠানে হঠাৎ এ (সেক্স) বিষয় উঠে আসার কারণ প্রকাশিত সিনেমার ট্রেইলারের একটি দৃশ্যে দেখা যায়- নওয়াজ উদ্দিন সিদ্দিকির কাছে এক অফিসের রিসিপশনিস্ট তার (নওয়াজ) লিঙ্গ সম্পর্কে জানতে চান। কিন্তু নওয়াজ না বুঝে উত্তরে বলেন, ‘মা বলেছেন- ইচ্ছা থাকলেও বিয়ের আগে এসব করা ভালো না।’ এ দৃশ্যকে কেন্দ্র করে সাংবাদিকরা সেক্স নিয়ে জানতে চান নওয়াজ উদ্দিনের কাছে।
নওয়াজ উদ্দিনকে করা এ প্রশ্ন শোনে সালমান খান বলেন, ‘সে তো বিয়ে করে ফেলেছে।’ এরপর সালমান খানের কাছে একই প্রশ্ন করেন সাংবাদিকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়েও হয়নি ওটাও (শারীরিক সম্পর্ক) হয়নি।’
এর আগে ‘কফি উইথ করণ’ শিরোনামের এক আড্ডার অনুষ্ঠানে সালমান জানিয়েছিলেন এখনো তিনি কুমার। কারণ তিনি তার স্ত্রীকে ঠকাতে চান না।