ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারিয়ার বিপরীতে আমান রেজা

Link Copied!

fariaবিনোদন ডেস্ক : জাকির হোসেন রাজু পরিচালিত প্রেমী ও প্রেমী সিনেমার দ্বিতীয় লটের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে আরিফিন শুভর পাশাপাশি তাকেও দেখা যাবে বলে জানিয়েছেন আমান।
এ প্রসঙ্গে আমান রেজা বলেন, ‘ঈদের আগে জাজ মাল্টিমিডিযা প্রযোজিত প্রেমী ও প্রেমী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চমৎকার একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। খুব শিগগিরই সিনেমার শুটিংয়ে অংশ নিব। আশা করছি, কাজটি ভালো হবে।’
ভারত-বাংলাদেশ যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।
আমান রেজা নিয়মিতভাবে চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। এ পর্যন্ত তিনি ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত ২০টি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে।
এদিকে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছর মুক্তি পায়। এরপর হিরো ৪২০, বাদশাসহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করেছে।