বিনোদন ডেস্ক : পরীমনি অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘রক্ত’। এ সিনেমায় একটি ব্যায়বহুল আইটেম গান রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই গানটি।
ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিং সম্পন্ন না হওয়ার কারণে ঈদে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এ তথ্য জানান।
এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ‘রক্ত সিনেমার বাজেট শিকারি এবং অগ্নি সিনেমার চেয়েও বেশি। আর পরিচালক সুমন সিনেমার নির্মাণও খুব ভালো করেছেন। কিন্তু বিভিন্ন কারণে আমরা অনেক দিন শুটিং করতে পারিনি। তাই রক্ত সিনেমার শুটিং এখনও অনেক বাকি রয়েছে। তাই ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারছি না।’
এর আগেও জাজ প্রযোজিত সিনেমার বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। তবে রক্ত সিনেমার ‘ডানা কাটা পরী’ গানটি রেকর্ড গড়েছে। এ গানটি ইউটিউবে প্রকাশের ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪০ হাজার বার দেখা হয়েছে। শিকারী সিনেমার ‘আর কোন কথা’, বাদশার সিনেমার ‘ধ্যাততেরি’ বা অগ্নি-২ সিনেমার ‘ম্যাজিক মামুনি’ চেয়েও বেশিবার দেখা হয়েছে বলেও জানান তিনি
ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশন। এ ছাড়াও আরো অভিনয় করছেন অমিত হাসা, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।

