ঢাকাMonday , 8 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

Dead Bodyবগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি সবজি খেত থেকে এনামুল হক বাবু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া এলাকার সবজি খেত থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত এনামুল হক বাবু ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় এনামুল দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যায়। পরদিন সোমবার নিজ গ্রামের একটি সবজি খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামে সীমা নামের এক মেয়েকে এনামুল হক বাবু বিয়ে করে। সংসার জীবনে তাদের এক কন্যা সন্তান রয়েছে।
এদিকে ৪-৫ মাস আগে এনামুল ছোট ফুলবাড়ী বার্নিঘাট এলাকায় আরেক মেয়েকে বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। এমনকি সীমা আদালতে এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে এনামুল জেলহাজতে যায়। পরে বিষয়টি মীমাংসা হলে শনিবার (৬ আগস্ট) এনামুল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব।