ঢাকাMonday , 8 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এজবাস্টনে হেরেই গেল পাকিস্তান

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : শেষ রক্ষা হলো না পাকিস্তানের। এজবাস্টনে তৃতীয় টেস্টে তারা হেরে গেল ১৪১ রানে বড় ব্যবধানে। এই জয়ে চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৩৪৩ রানের পিছু নেওয়া পাকিস্তানের ২০১ রান তুলতেই দম ফুরিয়ে গেছে। টেস্ট সিরিজ জয়ের আশা শেষ। চতুর্থ ও শেষ টেস্ট জিতে পাকিস্তান সিরিজ ড্র করতে পারবে কি না তা নিয়েই এখন সংশয় রয়েছে।
লর্ডসে প্রথম টেস্টে অসাধারণ এক জয় তুলে নিয়ে আকাশে উড়ছিল পাকিস্তান। এক ঝটকায় ওল্ড ট্রাফোর্ডে মাটিতে নামে মিসবাহ-উল-হকের দল। এজবাস্টনে প্রথম ইনিংসে ৪০০ রান তুলে পাকিস্তানের শুরুটা ভালো হলেও দ্বিতীয় ইনিংসে এক সামি আসলাম ছাড়া বাকিরা সবাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যার ফল পাকিস্তানের ১৪১ রানের পরাজয়।
৩৪৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে যেমন শুরু হওয়া দরকার পাকিস্তান সেভাবে করতে পারেনি। স্কোরবোর্ডে ৬ রান উঠতেই হারাতে হয়েছে ওপেনার মোহাম্মদ হাফিজকে (২)। দ্বিতীয় উইকেটে আসলাম-আজহার আলী ৭৩ রান তুলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৭৯ রানে আজহারকে (৩৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন মঈন আলী।
এরপর থেমে থেমে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১২৪ থেকে ১২৫ এই ১ রানের ব্যবধানে তাদের হারাতে হয়েছে ৪ উইকেট। মুলত এখানেই শেষ হয়ে যায় পাকিস্তানের টেস্ট বাঁচানোর স্বপ্ন। শেষের দিকে সোহাইল খান ৩৭ বলে ৩৬ রান করে পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন মাত্র।
স্টুয়ার্ট ব্রড ২৪, জেমস অ্যান্ডারসন ৩১, স্টিভেন ফিন ৩৮, মঈন আলী ৪৯ ও ক্রিস ওকস ৫৩ রান দিয়ে পেয়েছেন ২টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মঈন আলী। চতুর্থ ও শেষ টেস্টটি শুরু হবে ১১ আগষ্ট, ওভালে।