ঢাকাSunday , 7 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড আসবে বিশ্বাস হ্যালসলের

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে। তবে সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি কিছুটা পাল্টেছে। তাই ইংল্যান্ড দলের আসন্ন সফর নিয়ে তৈরি হয়েছে একরকম শঙ্কা। তবে জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল বিশ্বাস করেন যে, ইংল্যান্ড দল বাংলাদেশে সফরে আসবে।
শুক্রবার সবার আগে ঢাকায় পা রাখেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। আর শনিবার সকালে পৌঁছান ট্রেনার মারিও ভিল্লাভারায়ান। রোববার মিরপুরে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। ঢাকায় ফিরেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ইতিবাচক বলে আখ্যা দিয়েছেন হ্যালসল। সেই সঙ্গে ইংল্যান্ড দল আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে বলে মনে করেন তিনি।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হ্যালসল বলেন, ‘ইংল্যান্ড সিরিজটা হওয়ার ব্যাপারে আমি দারুণ আশাবাদী। আমার মনে হয় ইংল্যান্ড বিশ্বের যে কোনও জায়গায় গিয়ে খেলার ব্যাপারে কমিটেড। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড এখানে খেলে গেছে। আমার মনে হয় সচেতনতা তৈরির কারণে ওই সময়ের চেয়ে এখনকার অবস্থা অনেক ভালো। তবে এটা যে একটা হুমকি এটা অস্বীকার করার উপায় নেই।’
নিরাপত্তা ইস্যুতে সকলেরই সতর্ক থাকা উচিৎ বলে মনে করেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। এ বিষয়ে তিনি বলেন, ‘সতর্কতার কোনও বিকল্প নাই। তবে এটা শুধু বাংলাদেশেই নয়, সবখানেই সন্ত্রাসী হামালা হতে পারে। আমার কাজ কোচিং করানো। আর ইংল্যান্ড দল দেখবে যে এখানে তাদের খেলোয়াড়রা নিরাপদ কিনা। তবে আমি সত্যিই তাদের আসার ব্যাপারে দারুণ আশাবাদী। ’