ঢাকাFriday , 5 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কেউ নেই সৌরভের সেরা একাদশে!

Link Copied!

Souravস্পোর্টস ডেস্ক : চারদিকে সেরা একাদশ বানানোর ধুম পড়ে গেছে। শুরু করেছিলেন শেন ওয়ার্ন। তার দেখাদেখি আরো অনেকে নিজেদের সেরা একাদশ বাছাই করেছেন। এরই ধারাবাহিকতায় এবার নিজের সেরা একাদশ বাছলেন ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার করা সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি স্যার ডন ব্রাডম্যান, সুনীল গাভাস্কার, কপিল দেব, ভিভ রিচার্ডসদের।
তবে সৌরভ তার সময়ের সেরা এবং বর্তমান ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছেন। কিন্তু নিজেকে বাদ রেখেছেন তিনি। ভারত থেকে সৌরভ দু’জনকে বেছে নিয়েছেন। একজন অবধারিতভাবেই চলে আসবেন। তিনি শচীন রমেশ টেন্ডুলকার। অন্যজন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়।
অস্ট্রেলিয়ার চার ক্রিকেটারকে রেখেছেন সৌরভ। ওপেনিংয়ের জন্য তিনি বেছে নিয়েছেন ম্যাথু হেইডেনকে। তার সঙ্গী হিসেবে সৌরভ বেছে নিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে। এই জায়গায় সৌরভ চিন্তা করেছিলেন তার এক সময়কার সতীর্থ বীরেন্দ্র শেবাগের কথা। কিন্তু শেষমেষ কুককেই বেছে নিয়েছেন।
অস্ট্রেলিয়াকে দু’বার বিশ্বকাপ জেতানো অধিনায়ক রিকি পন্টিংয়ের হাতেই সৌরভ তুলে দিয়েছেন তার দলের অধিনায়কত্ব। লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নেরও ঠাঁই হয়েছে তার একাদশে। তাকে সঙ্গ দেবেন আরেক লংকান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ। উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন কুমার সাঙ্গাকারা।
সৌরভের তার একাদশে অলরাউন্ডার কোটায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে। ফাস্ট বোলিংয়ে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার পাশে রেখেছেন ডেল স্টেইনকে। আশ্চর্যের বিষয়, সৌরভের একাদশে পাকিস্তানের কোন ক্রিকেটারের জায়গা হয়নি। অথচ তার সময়কালে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম-উল-হকরা দাপিয়ে ক্রিকেট খেলে বেড়িয়েছেন।
সৌরভের সেরা একাদশ: ম্যাথু হেইডেন, অ্যালিস্টার কুক, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), রিকি পন্টিং (অধিনায়ক), শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরণ, গ্লেন ম্যাকগ্রা ও ডেল স্টেইন।