ঢাকাThursday , 4 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক মিনারুল অস্ত্রসহ আটক

Link Copied!

armsঝিনাইদহ প্রতিনিধি : শহরের হামদহ খন্দকার পাড়া থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া সেই শিক্ষক মিনারুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
বুধবার রাতে ঝিনাইদহ শহরের বাস টারমিনাল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশের নিয়মিত টহল দল রাতে টারমিনাল এলাকায় টহল দিচ্ছিল। তখন মিনারুল ইসলামকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি শার্টার গান উদ্ধার করে।
এদিকে তার স্ত্রী মেহেরুন নেছা মেরী বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তার স্বামীকে ফেরত দেয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ৩০ জুলাই রাত ৩টার দিকে পুলিশ পরিচয়ে তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।