ঢাকাThursday , 4 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ বছরের মেয়েশিশুকে গলাকেটে খুন করল কিশোর

Link Copied!

MARDERনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালামের ছোট দিয়াবাড়িতে প্রতিবেশির বাড়ির খাটের নিচে চার বছর বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে দিয়াবাড়ি এলাকার ওই বাড়ি থেকে পুলিশ খাদিজা জান্নাত নামে ওই শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় আটক করা হয়েছে এক কিশোরকে। পুলিশ বলছে, রাকিব নামে ১৪ বছরের ওই কিশোরই শিশু জান্নাতের খুনি।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, বুধবার রাত আড়াইটার দিকে দিয়াবাড়ির ৩৫ নম্বর বাড়ির খাটের নিচ থেকে কাপড় প্যাঁচানো অবস্থায় ওই শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তিনদিন আগে ওই শিশুর ভাইয়ের সাথে কবুতর পোষাকে কেন্দ্র করে ঝগড়া হয় আটক কিশোর রাকিবের। তখন জান্নাতের বাবা-মা রাকিবকে মারধর করে। এর জেরেই জান্নাতকে খুন করে রাকিব। রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী তার খাটের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার বিকেল ৫টার দিকে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় খাদিজা জান্নাত। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং থানায় খবর দেয়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ বলেছেন, ‘আটক রাকিবকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ জান্নাতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।