ঢাকাWednesday , 3 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় আটোভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যা

Link Copied!

marderচুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করার পর চালককে হত্যা করা হয়েছে। এ অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার সরিষাডাঙ্গা মাঠে এ হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার রাত দুইটার দিকে আটক দুই ছিনতাইকারীর স্বীকারোক্তিতে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ভ্যানচালক রাশিদুল ইসলামকে কৌশলে ডেকে নেয় শাহাবুল ও রাহুল নামে দুজন। সরিষাডাঙ্গা মাঠে চালক রাশিদুলকে শ্বাসরোধ করে হত্যার পর তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যায়। ওই ভ্যান বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ছিনতাইকারী শাহাবুল ও রাহুল।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পুলিশের কাছে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে। হত্যাকারীদের সঙ্গে নিয়ে গতরাত ২টার দিকে ভ্যানচালক রাশিদুলের মরদেহ সরিষাডাঙ্গা মাঠে মাটি খুঁড়ে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানা পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, রাশিদুলের লাশ ময়নাতদন্তে জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আলমডাঙ্গায় থানায় মামলা দায়ের করা হয়েছে।