ঢাকাWednesday , 3 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধারালো অস্ত্রসহ মামলার ৫৯ আসামি গ্রেপ্তার

Link Copied!

Handcuffচট্টগ্রাম প্রতিনিধি : নগরীতে অভিযান চালিয়ে ধারালো একটি কিরিচ ও ছোরা, ৮২৭ পিস ইয়াবা ও ১২০ লিটার মদসহ বিভিন্ন মামলার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮২৭ পিস ইয়াবা ও ১২০ লিটার মদসহসহ বিভিন্ন মামলার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করে। এছাড়া সদরঘাট থানা পুলিশ ১টি কিরিচ ও ১টি ছোরা, বন্দর থানা পুলিশ ১টি মোবাইল সেট উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।