ঢাকাWednesday , 3 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে নদীতে নিখোঁজ, দুজনের মৃতদেহ উদ্ধার

Link Copied!

deadসাভার প্রতিনিধি : সাভারের বিরুলীয়ার তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ঘটনায় মিনহাজ ও মিজান নামে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিরুলীয়ার তুরাগ নদীর ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাদের মৃতদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। মৃতরা হলেন-গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর বারিন্ডা এলাকার অলিউল্লাহর ছেলে মিজানুর রহমান মিজান (২৮) ও একই এলাকার কুদরত আলী মোল্লার ছেলে মিনহাজ মোল্লা (১৭)। মিজান মুদির দোকানি ও মিনহাজ ডেকোরেটর ব্যবসায়ী।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলীয়ার ফাঁড়ি ইনচার্জ আশারাফ মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ট্রলারে ২৫ থেকে ৩০ জনের মতো পিকনিকের জন্য বেড়াতে আসে। এরমধ্যে মিনহাজ নামে একজন গোসলে নেমে নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। তাকে বাঁচাতে মিজান নামে অপর একজন পানিতে ঝাঁপ দিয়ে সেও নিখোঁজ হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেনি। পরে প্রতিকুল অবস্থার জন্য সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে চলে যায়।
বুধবার সকালে প্রথমে মিহনাজ নামে একজনের মৃতদেহ ভেসে উঠেছে এমন খবরের ভিত্তিতে পুলিশে উদ্ধার করে। এর প্রায় ৩০ মিনিট পর মিজান নামে অপর ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।