ঢাকাWednesday , 3 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রশ্নবিদ্ধ’ পিস স্কুল নিয়ে আরো তদন্ত হবে

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : পিস স্কুলের শিক্ষাপদ্ধতি সম্পর্কে আরও খোঁজখবর নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার (২ আগস্ট) শিক্ষামন্ত্রণালয়ের এক আদেশে সারা দেশে পিস স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়ার একদিন পর এ নিয়ে মাঠপর্যায়ে আরও তদন্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী।
বুধবার (৩ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ং চেঞ্জ মেকার্স কোয়ালিশন’ শীর্ষক অনুষ্ঠ‍ানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নরুল ইসলাম নাহিদ।
সারা দেশে এ স্কুলের অনেকগুলো শাখা চালু রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। মিডিয়া এবং পুলিশের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে এসব স্কুলের শিক্ষা কার্যক্রম প্রশ্নবিদ্ধ।’
এসব বিবেচনায় নিয়ে পিস স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম। বলেন, ‘পুরো বিষয়টি আরও খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।’