ঢাকাTuesday , 2 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমার কাছে হারল লিভারপুল

Link Copied!

Liverpoolস্পোর্টস ডেস্ক : ক্লাব প্রীতি ম্যাচে সিরি-এ দল রোমার কাছে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল। প্রাক মৌসুম ম্যাচটিতে ২-১ গোলে হেরেছে তারা।
যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধের ২৯ মিনিটে লিড নেয় রোমা। স্টুর্টমানের সহায়তায় দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইডেন জিকো।
এই আনন্দ নিয়ে বিরতিতে যেতে পারেনি ইতালির ক্লাবটি। কারণ ম্যাচের ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে গোলটি শোধ করে দেন লিভারপুলের ওজো।
বিরতির পর আবার এগিয়ে যায় রোমা। ম্যাচের ৬২ মিনিটে গোলটি করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি।