ঢাকাMonday , 1 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি দর্শকে মুগ্ধ শ্রাবন্তী

Link Copied!

srabontiবিনোদন ডেস্ক : জন্মসূত্রে ভারতীয় হলেও বাংলাদেশের প্রতি আলাদা টান রয়েছে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর। এ টান নাড়ির টান, শেকড়ের টান। তার দাদার বাড়ি বরিশালে। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা বেশ পুরানো। পুরনো সম্পর্কটা নতুন করে ঝালিয়ে নিয়েছেন দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।
‘শিকারি’র শুটিং ও প্রচারণায় একাধিকবার বাংলাদেশে এসেছেন। দেশের মানুষের আতিথেয়তায় যারপরনাই মুগ্ধ তিনি। সঙ্গে বাংলাদেশি দর্শকদের নিয়েও তার আলাদা ভালোলাগা আছে বলে জানিয়েছেন।
সম্প্রতি কলকাতার একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই জানালেন, ‘বাংলাদেশে আমার প্রচুর ভক্ত। ওরা সত্যিই বাংলা ছবি দেখে। যেটা কলকাতায় আমরা দেখতে পাই না। বাঙালি ছেলেমেয়েদের নাকি বাংলা ছবি দেখতে ইচ্ছে করে না! এদের উপর আমার ভীষণ রাগ হয়। বাংলাদেশে কিন্তু সকলে আগে বাংলা ছবি দেখে।’
তিনি আরও জানিয়েছেন, ‘এবার গিয়েই এত খেয়েছি! প্রচুর ইলিশ খেয়েছি। ওরা অনেক রকমের ভর্তা বানায়। চিংড়ির ভর্তা তো দারুণ খেতে!’
উল্লেখ্য, এবার ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে শ্রাবন্তী-শাকিব জুটির চলচ্চিত্র ‘শিকারি’। আসছে ১২ আগস্ট ভারতজুড়ে ছবিটি মুক্তি পাবে। ভারতে ছবির প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী-শাকিব।