স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দেড়শ’ রান করেছেন লুকেশ রাহুল। তাতে প্রথম ইনিংসে বড় স্কোরের পথে এগিয়ে যাচ্ছে ভারত। দ্বিতীয় দিন শেষ ৫ উইকেটের বিনিময় ৩৫৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
প্রথম দিন এক উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছিল। সেদিন ওপেনার রাহুল ৭৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। কিন্তু হাফ-সেঞ্চুরিতে পড়ে থাকননি এই ব্যাটসম্যান। তৃতীয় দিনে সংগ্রহ করেছেন আরো ৮৩ রান। তাতে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন। তার হাফ-সেঞ্চুরির ঘরটি ফাঁকা পড়ে আছে।
তৃতীয় উইকেট হিসেবে রাহুল যখন মাঠ থেকে বিদায় নেন, তখন তার নামের পাশে ১৫৮ রান। গ্যাব্রিয়েলের বলে উইকেটরক্ষক ডৌরিচের তালুবন্দী হওয়ার আগে ৩০৩ বল মোকাবিলা করেছেন। ১৫টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকিয়েছেন।
ভারতের অন্য ব্যাটসম্যানদের কেউই হাফ-সেঞ্চুরি করতে পারেনি। চেতেশ্বর পুজারা ৪৬ রানে সাজঘরে ফিরেছেন। অধিনায়ক কোহলি করেছেন ৪৪ রান। আজিঙ্কায় রাহানে ৪২ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ঋদ্ধিমান সাহা।
ওয়েস্ট ইন্ডিজের বোলার রাস্টন চেজ দুটি উইকেট পেয়েছেন। বিশু ও গ্যাব্রিয়েল পেয়েছেন একটি করে উইকেট।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৯৬ রানে অল আউট হয়েছিল। ইতোমধ্যে ভারত প্রথম ইনিংসে ১৬২ রানের লিড নিয়েছে।

