ঢাকাMonday , 1 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো আত্মপ্রত্যয়ী তাসকিন

Link Copied!

taskinস্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরার পর কয়েক ধাপে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে যাচ্ছেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহেমদ। রোববার সকালে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস ঝালাই করতে হয়েছে। এদিন দুপুরে বাকিরা যখন বিশ্রামে, কিন্তু তাকে আসতে হলো মিরপুর একাডেমি ভবন মাঠে।
বাড়তি কিছু জরুরি কাজ করার জন্য। বিসিবির আধুনিক প্রযুক্তি অনুযায়ী বোলিং করলেন তিনি। এরপরই আগের চেয়ে আরো আত্মপ্রত্যয়ী হয়ে উঠলেন তাসকিন। আর দেশের ভেতরে এতো উন্নত প্রযুক্তির ব্যবহারে দারুণ মুগ্ধ তরুণ এই পেসার।
প্রখর রোদে বোলিং করে শরীর ঘেমে একাকার তাসকিনের। তারপরও মুখে হাসি ফুটে উঠল রিভিউ কমিটির বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। খালি চোখে দেখে সবারই মনে হয়েছে, অ্যাকশনে সমস্যা খুব একটা নেই। যতটুকু উন্নতি হয়েছে, তাতে নিজেও দারুণ খুশি তাসকিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো লাগছে যে, আমাদের দেশেও এখন এত উন্নত প্রযুক্তির ব্যবস্থা হয়েছে। আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অনেক বিশেষজ্ঞ কাজ করছেন আমার সঙ্গে। তাদের মত ও আমার আত্মবিশ্বাস মিলিয়ে অনেক খুশি লাগছে এখন। শেষবার যখন তারা দেখেছিলেন, বলেছিলেন যে অনেক উন্নতি হয়েছে। আজকের ভিডিও দেখার পর যদি আরও উন্নতি হয়েছে মনে করেন, তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে।’
যেভাবে উন্নতি হচ্ছে তাতে করে তাসকিনের বিশ্বাস, এভাবে উন্নতি করতে থাকলে শিগগিরই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তত হয়ে উঠবেন তিনি।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘শেষবার যখন তারা দেখেছিল, বলেছিল যে অনেক উন্নতি হয়েছে। আজকের ভিডিও দেখার পর যদি আরও উন্নতি হয়েছে মনে করেন তারা, তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে। এভাবে উন্নতির ধারা থাকলে অল্প সময়ের মধ্যেই টেস্টের জন্য যেতে পারব বলে আশা করি।’
বিশেষ করে বোলিংয়ে বড় ধরণের পরিবর্তনের প্রয়োজন অনুভব করেননি তাসকিন। তার যে বোলিং অ্যাকশান ছিল সেটা নিয়েও তিনি কাজ করেছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার তো সত্যি বলতে বড় কিছু বদলানোর দরকার ছিল না। ৭ ওভারের মধ্যে ৩টা বলে ত্রুটি পেয়েছিল তারা। সেটা বড় সমস্যা ছিল না। তার পরও যতটুকু কাজ হয়েছে তাতে আমি খুশি। আমার অবস্থা এখন অনেক ভালো।’