প্রযুক্তি ডেস্ক : পানি ও ধুলো ইলেকট্রনিক পণ্যের শত্রু। কিন্তু পানি ও ধুলো সহনশীল স্পিকার যদি আপনার থাকে তাহলে আর পানি আর ধুলো নিয়ে চিন্তা কি? মাইক্রোল্যাব ব্র্যান্ডের পানি-ধূলো ও ঝাঁকুনি সহনশীল বহনযোগ্য আউটডোর স্পিকার দেশের বাজারে এনেছে প্রযুক্তি পণ্য সেবা পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
এই স্পিকারটির মডেল ডি-২১। স্পিকারটিতে ব্লুটুথ ও ওয়্যারলেস প্রযুক্তি সমৃদ্ধ। এটি হাতে হাতেই বহন করা যায়। ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যায়। একবার পূর্ণচার্জে স্পিকারটি টানা চার ঘণ্টা চলতে পারে।
পছন্দের গান শোনার পাশাপাশি এটি দিয়ে এফএম রেডিও শোনা যায়। ব্যবহার করা যায় ১৬ জিবি পর্যন্ত ধারণক্ষমতার মাইক্রোস এসডি কার্ড। নান্দনিক শৈলীর এই স্পিকারটির দাম ২ হাজার টাকা।

