জাবি প্রতিনিধি : ‘দৃঢ়তায় একতায় রুখব জঙ্গিবাদ’ এ স্লোগানকে ধারণ করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
সোমবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাবি শাখার সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘আমরা তরুণরাই জঙ্গিবাদকে রুখে দিতে পারি। সেজন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আরও সচেতন হতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাবি শাখার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন প্রমুখ।

