ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারলেন না সাকিব, পারলো না জ্যামাইকাও

Link Copied!

sakibস্পোর্টস ডেস্ক : বল হাতে যা একটু করে দেখানোর চেষ্টা করেছেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট পকেটে পুরেছেন তিনি। তবে ব্যাট হাতে পারলেন না নামের প্রতি ‍সুবিচার করতে। স্কোরবোর্ডে রান যোগ করার আগেই জনসনের বলে সরাসরি বোল্ডআউট হয়ে সাজঘরের পথ ধরেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
প্রথমবারের মতো আমেরিকার মাঠে গড়ানো ম্যাচটিতে পারলেন না সাকিব, পারলো না জ্যামাইকা তালাওয়াসও। বুধবার সকালে সেন্ট লুসিয়ার কাছে ৬৩ রানে হেরে গেছে তারা। আগে ব্যাট করে নির্ধারিত ২৯ ওভারে ৩ উইকেটে ২০৬ রান তুলেছিল সেন্ট লুসিয়া। জবাবে ২০ ওভার খেলেও ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি জ্যামাইকা।
২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকার দ্রুত তোলার কাজটা করতে চেয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু বেশি এগোতে পারলেন না। জনসনের শিকার হয়ে গেইলের দৌড় থামে মাত্র ১৩ রানে। ৬ বল খেলে ২টি ছক্কায় এ রানে করেন তিনি। অপর ওপেনার চাদউইক ওয়ালটন ৫৪ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
জ্যামাইকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন অ্যালেক্স রস। বাকিরা তো উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। সেন্ট লুসিয়ার পক্ষে সেরা বোলার জনসন। ৩০ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। জেরমে টেলর নিয়েছেন দুটি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা লুসিয়ার পক্ষে ফিফটি করেছেন দুই ওপেনার। ব্যক্তিগত ৫৯ রানে জনসন চার্লস সাকিবের কাছে ধরাশায়ী হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে ৭৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আন্দ্রে ফ্লেচার। অসাধারণ এই ইনিংসের সুবাদে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এ ছাড়া ২০ বলে ৪৩ রান করেছেন অসি অলরাউন্ডার শেন ওয়াটসন। জ্যামাইকার পক্ষে সাকিব এক উইকেট ও কেসরিক উইলিয়ামস দুটি উইকেট দখলে নেন।