ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সঞ্জয়ের জীবনীতে চূড়ান্ত রনবীর

Link Copied!

ronbirবিনোদন ডেস্ক : সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আসছে জানুয়ারিতে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। আর সঞ্জয় দত্তের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে শেষ পর্যন্ত রনবীর কাপুরকেই চূড়ান্ত করেছেন ‘পিকে’ খ্যাত তারকা নির্মাতা রাজকুমার হিরানি।
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা সঞ্জয় দত্তকে রুপালি পর্দায় তুলে ধরতে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রাজকুমার হিরানি। আর সেই ছবিতে সঞ্জয়ের চরিত্রে থাকছেন রনবীর কাপুর, কিন্তু সে বিষয়ে চূড়ান্ত কিছু শোনা যায়নি। তবে এবার সেই আলোচিত ছবিটি নিয়ে চূড়ান্ত কথা জানা গেল!
নির্মাতা রাজকুমার হিরানির ঘনিষ্ঠজনের বরাত দিয়ে স্পটবয়.কম জানিয়েছে, ২০১৪ সালে প্রথমবার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা করার পরিকল্পনার কথা গণমাধ্যমে জানান হিরানি। এরপর মুম্বাই বিস্ফোরণ হামলায় সঞ্জয় দত্তকে কারাদণ্ড ভোগ করায় সেই পরিকল্পনা থেমে গিয়েছিল। কিন্তু গত বছরের শেষের দিকে ছবিটি নিয়ে আবারও আশাবাদী হয়ে উঠেন হিরানি। আর এই ছবিতে সঞ্জয়ের চরিত্রে প্রাথমিকভাবে রনবীর কাপুরের নামও ঘোষণা করা হয়। আর এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের কাছাকাছি নাকি অবস্থান করছেন হিরানি।
চলতি বছরে ছবিটির শুটিংয়ে নামতে না পারলেও আসছে জানুয়ারিতে অবশ্যই কাজে নেমে পড়তে চান ‘পিকে’ নির্মাতা। এরইমধ্যে সঞ্জয়ের জীবনী নিয়ে বিস্তর পড়ালেখা করেন হিরানি। সঞ্জয় দত্ত বন্ধু হওয়ায় তার ব্যক্তিগত জীবনের প্রায় সব দিকই তার জানা। ফলে এইসব সুবিধা নিয়ে চিত্রনাট্যের খসরাও করে ফেলেছেন তিনি।
তবে সঞ্জয়ের চরিত্রে রনবীর কাপুর অভিনয় করলেও তার বান্ধবী ও স্ত্রী মান্যতার চরিত্রে নায়িকা হিসেবে কে থাকছেন সে বিষয়ে এখনো জানা যায়নি কিছুই। ধারনা করা হচ্ছে আসছে জানুয়ারিতে ছবির শুটিং শুরু করলেও ২০১৭ সালের ডিসেম্বরে বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেতে পারে ছবিটি।