ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর জন্য জিদানের আক্ষেপ

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : গত মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেন জিনেদিন জিদান। খাদের কিনারে থাকা দলকে টেনে তুলেছেন তিনি। লস ব্লাঙ্কসদের জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তবে স্প্যানিশ লা লিগায় খুব কাছে গিয়েও ট্রফিটা জিততে পারেননি। এবার হয়তো সেই ঘরে তুলতে মুখিয়ে রয়েছেন ফরাসি এই কোচ।
আর কিছু দিন পরই শুরু হতে চলেছে ২০১৬-১৭ মৌসুমের খেলা। ইনজুরির কারণে আসন্ন লা লিগার শুরুর দিকের ম্যাচ মিস করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি সুপার কাপেও পাওয়া যাবে না তাকে। ইউরোর ফাইনালের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। তাই পর্তুগিজ যুবরাজের জন্য আক্ষেপ ঝরছে রিয়াল মাদ্রিদের বস জিদানের কণ্ঠে।
রোনালদোকে নিয়ে ফরাসি কিংবদন্তি বলেন, ‘সুপার কাপে ক্রিশ্চিয়ানোকে পাওয়া যাবে না। মৌসুমের প্রথম ম্যাচেও ওকে নিয়ে রয়েছে সন্দেহ। তবে সুপার কাপ ও লা লিগার ওই ম্যাচের মাঝখানে ১০ দিন ফারাক। দেখা যাক কী হয়!’
রোনালদোর ইনজুরির সার্বিক পরিস্থিতি নিয়ে জিদান বলেন, ‘রোনালদোর অস্বস্তি এখনো যায়নি। তার ইনজুরি সারতে সময় লাগবে এক মাস। তারপর সে প্রস্তুত হবে। কেননা পুরো ফিট না হলে নিজের সেরাটা দিতে পারবে না। মৌসুমের তৃতীয় ম্যাচ থেকে আমরা তাকে পাব। তাকে পাওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ।’