বিনোদন ডেস্ক : প্রতীক্ষার অবসান শেষে অতঃপর ইউটিউবে রিলিজ হল ‘চিকনি চামেলি’ খ্যাত তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের আসন্ন সিনেমা ‘বার বার দেখো’র বহুল আলোচিত গান ‘কালা চশমা’। প্রত্যাশা অনুযায়ি গানটিতে আবেদনময়ী লুকেই হাজির ক্যাটরিনা।
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথমবার ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা, এটা এমনিতেই বেশ চমকের জন্ম দিয়েছিল। তারউপর ছবিটি আবার জনপ্রিয় নির্মাতা করন যোহরের পরিচালনা! আর এই ছবিতে ‘কালা চশমা’ গানে ধামাকার পূর্ভাবাস দিয়ে এমনিতেই হইচই ফেলে দিয়েছিলেন বলিপাড়ায়। কারণ এই গানকে কেন্দ্র করে ক’দিন আগে স্থিরচিত্র এমনকি বেরিয়েছিল গানের টিজারও!

