ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে প্রতিভা দিয়ে সফল হওয়া অসম্ভব

Link Copied!

dia-mirzaবিনোদন ডেস্ক : বলিউডে প্রতিভা দিয়ে সাফল্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ২০০১ সালে ‘রহেনা তেরে দিল মে’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রবেশ করা জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা।
গত একযুগেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করে যাওয়া দিয়া মির্জা সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার আর ইন্ডাস্ট্রির ভেতরের কথা বলেছেন সাবলীল ভাবে। আর সেখানেই এইসব বিষয় নিয়ে বলতে গিয়ে বলিউড নিয়ে নিজ অভিজ্ঞতার বিষয় বলেন তিনি।
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত সংবাদে দিয়া মির্জা জানান, বলিউডে মেধার কোনো মূল্যই নেই। এখানে প্রোফাইল দেখেই কাজের জন্য নির্বাচন করা হয়। সেই প্রোফাইলে থাকে তার কোন ছবি কতোটা হিট আর ফ্লপ হলো। এইসব হিট আর ফ্লপের কারণেই বলিউডে যে কোনো প্রতিভাবান শিল্পীর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো প্রায় অসম্ভব।
সাক্ষাৎকারে দিয়া মির্জা তার অভিনীত ইন্দো-ইরানি যৌথ প্রযোজনার প্রথম ছবি ‘সালাম বুম্বে’ নিয়েই বেশি কথা বলেন।িএরইমধ্যে ইরানে হয়েছে ছবিটির শুটিং। সেখানে কাজের অভিজ্ঞতার কথাও জানান দিয়া মির্জা।