ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন শোয়েনস্টাইগার

Link Copied!

Soyenastaigaraস্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১২ বছর ধরে জার্মানির জাতীয় দলের মাঝমাঠের দায়িত্ব পালন করেছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। শুক্রবার এক যুগের বন্ধন ছিন্ন করলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিলেন এই জার্মান মিডফিল্ডার। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে।
অবসর নিয়ে শোয়েনস্টাইগার বলেন, ‘কয়েকদিন আগে আমি কোচকে বলেছি, আমাকে যেন জাতীয় দলে আর না নেয়া হয়। কেননা আমি এখন অবসর নেয়াটাই শ্রেয় মনে করছি। দেশের হয়ে ১২০টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছি। কিছু স্মৃতি নিয়ে বাঁচতে চাই, যা সুন্দর ও সফলতার বার্তা দেয়।’
বিদায়বেলাটা সুখকর হয়নি শোয়েনস্টাইগারের। ইউরো ২০১৬-এর সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেছে তার দল। ওই পরাজয় বরণ করা ম্যাচটিই জাতীয় দলের হয়ে শেষ লড়াই হয়ে থাকল শোয়েনস্টাইগারের। তাই আক্ষেপ ঝরছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডারের কণ্ঠে, ‘জোয়াকিম লো বেশ ভালোভাবেই জানেন, ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬ তে নিজের সেরাটা ঢেলে দিয়েছি। আমি সত্যিই শিরোপাটা জিততে চেয়েছিলাম। কারণ, ১৯৯৬ সালের পর থেকে এই টুর্নামেন্টে ট্রফি জিততে পারিনি আমরা।’