ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে কখনোই সেরা ভাবেন না মুশফিক

Link Copied!

musficস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলে অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম। দলের বিপর্যয়ে হাল ধরে থাকেন তিনি। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তিনি। টি২০তেও কম যান না মুশফিক। বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তো টি২০তেও দেশসেরা ব্যাটসম্যান মনে করেন তাকে। তবে মুশফিক বলছেন ভিন্ন কথা। নিজেকে কখনোই সেরা ভাবেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
মুশফিক বলেন, ‘যদি সত্যি কথা বলি তাহলে সে (তামিম) খুবই অনুপ্রেরণামূলক কথা বলেছে। আমি কখনোই নিজেকে সেরা ব্যাটসম্যান ভাবি না। তবে এতটুকু বলতে পারি আমার সেরা হওয়ার সামর্থ্য আছে। এজন্যই হয়তো ওটা বলেছিল। তার সঙ্গে খেলতে পারাটাও আমার জন্য অনেক বড় ব্যাপার। সঙ্গে আরেকটি কথা যোগ করতে চাই, গত ২ বছর বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলছে। মাঠের ভেতরেই হোক কিংবা মাঠের বাইরেই হোক একজন আরেকজনকে সাহায্য করছে, এটাই তার বড় প্রমাণ হিসেবে উল্লেখ করা যায়।’
গত ৩-৪ বছর ধরে যেভাবে খেলে আসছেন, তাতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুশফিক! তবে নিজের পারফরম্যান্স নিয়ে আত্মতৃষ্টিতে ভুগতে চান না। বলেন, ‘যেভাবে আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম তার থেকে যদি গত ৩-৪ বছরের কথা বলেন তাহলে আমি বলবো আমার পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। যেভাবে দিন দিন পরিণত হচ্ছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট। পরিশ্রম করার ফলটা পাচ্ছি এখন। ইনশাল্লাহ আরো ভালো করার চেষ্টা করব। একজন সিনিয়র খেলোয়াড় এবং টেস্ট অধিনায়ক হিসেবে সবাই আরো ভালো কিছু প্রত্যাশা করেন।’
মুশফিকুর রহিমের এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন পরিশ্রম। দলের মধ্যে সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় হিসেবে পরিচিত তিনি। এ জন্য অনেকের কাছে একজন আদর্শবান ক্রিকেটারও। যেখানে দলের অন্যান্য খেলোয়াড়রা অনুশীলনের সময় শেষ হলেই নিজ নিজ কর্মে ফিরে যান সেখানে আরো কয়েক ঘণ্টা নেটে অনুশীলনে ব্যস্ত থাকেন মুশফিক। তিনি নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবেন, ভক্তদের প্রত্যাশা এমনই।