ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার কোচ বাছাইয়ে মেসির সাহায্য নেয়া উচিত

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থতার দায়ে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নেন লিওনেল মেসি। এর রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনার জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনোও। মেসি ফিরে আসার সম্ভাবনা থাকলেও আপাততদৃষ্টিতে দলে মার্টিনোর ফিরে আসা হচ্ছে না!
এবার নতুন কোচের সন্ধানে নেমেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির কোচ কে হবেন? এ ব্যাপারে মেসির সাহায্য নেয়া উচিত বলে মনে করেন দলটির সাবেক মিডফিল্ডার হুয়ান রোমান রিকোয়েলমে।
আমেরিকা টিভি শোতে জর্জ রেইলকে ৩৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত থেকেই বলছি, এএফএ নতুন কোচ খোঁজার ক্ষেত্রে মেসিকে জিজ্ঞাসা করা উচিত। যে কোচ মেসিকে সঙ্গে নিয়ে দলকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন। পাশাপাশি এটা নিশ্চিত করবে যে সে (মেসি) সুখী। কারণ মেসিই একমাত্র ব্যক্তি যে কি না দলকে জয়ের পথে রাখতে পারবে।’