ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পা রাখছেন আকিব জাভেদ

Link Copied!

akib-jabedস্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের পর হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এরপর চুক্তি নবায়ন করতে বিসিবির আগ্রহ থাকলেও জিম্বাবুয়ের সাবেক পেসার তাতে না বলে দেন। স্ট্রিকের বিদায়ের পর আকিব জাভেদকে চেয়েছিল বাংলাদেশ। তখন অবশ্য রাজি হননি পাকিস্তানি এই কোচ।
আশার ভেলায় ভাসা বিসিবি অবশেষে আকিবকে পেল। তবে লম্বা সময়ের জন্য নয়, বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াড ও জাতীয় দলের হয়ে স্বল্প সময়ের জন্য কাজ করবেন তিনি। সে লক্ষ্যেই আজ শুক্রবার ঢাকায় পা রাখছেন আকিব। আগামী ছয় দিনের জন্য বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণ ও জাতীয় দলের উপযোগী করে গড়ে তুলতে কাজ করবেন সংযুক্ত আরব আমিরাতের সাবেক এই কোচ।
গতকাল বৃহস্পতিবারই অবশ্য আকিব জাভেদ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছিলেন, ‘আগামীকাল (শুক্রবার) আকিব জাভেদ ঢাকায় আসবেন। হাইপারফরম্যান্স ও জাতীয় দলের পেসার নিয়ে কাজ করবেন তিনি।’
প্রসঙ্গত, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যুক্ত থাকার কারণে এইচপির প্রধান কোচ সিমন হেলমট যোগ দিতে পারেননি। তাকে ছাড়াই শুরু হলো ক্যাম্প। তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে সিমনকে পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবি। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন হেলমট।