প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ সিরিজ এইচপির স্পেক্টর ১৩ এর নতুন ২টি মডেল দেশের প্রযুক্তি বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ল্যাপটপের মডেলগুলো হচ্ছে এইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ এবং এইচপি স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ।
এইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই ফাইভ ৬২০০ইউ প্রসেসর, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ।
অন্যদিকে, এইচপি স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন ৬৫০০ইউ প্রসেসর এবং ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভ।
দুটি মডেলেই রয়েছে ৮জিবি ডিডিআরথ্রি র্যাম, ১৩.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এবং জেনুইন উইন্ডোজ ১০। ল্যাপটপটির পুরুত্ব মাত্র ১০.৪ মিলিমিটার এবং ওজন ১.১ কেজি।
কালো এবং কপার রঙে এই দুটি ল্যাপটপ দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারে। স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ এর মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা এবং স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ এর খুচরা মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।

