ঢাকাThursday , 28 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে তানিয়ার ‘যদি তুমি জানতে’

Link Copied!

taniaবিনোদন ডেস্ক : আগামী বছরের মার্চের দিকে বাংলাদেশে মুক্তি পাবে আশরাফ জামান কিটুর চলচ্চিত্র ‘তুমি যদি জানতে’। দেশে মুক্তির আগেই ছবিটি মুক্তি পাচ্ছে পর্তুগাল। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর সিনেমা হলে ৩১ জুলাই থেকে ছবিটি প্রদর্শিত হবে।
এই ব্যাপারে পোর্তো বাংলাদেশ কমিউনিটির সভাপতি শাহ আলম কাজল জানিয়েছেন, ‘যদি তুমি জানতে’ সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহম্মদ, বিশেষ অতিথি থাকবেন ছবির পরিচালক এবং অভিনেতা আশরাফ জামান কিটু।
আগামী ৩১শে জুলাই পোর্তোর ”টিয়াট্রো সা দা বানদেইরা’র ১০৮ নম্বর সিনেমা হলে, এস এম শাকিলের চিত্রনাট্য এবং জেসমিন আক্তার নদী ও ফিরোজের যৌথ পরিচালনার চলচ্চিত্র ‘যদি তুমি জানতে’ ছবিটি প্রদর্শনী হবে। এতে অভিনয় করেছেন ‘ঘাসফুল’ ছবিতে অভিষেক হওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার বিপরীতে অভিনেতা নবাগত আশরাফ কিটু। ছবিটিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খান ও মনিরা মিঠু।
চলচ্চিত্রটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর ও কনা। চলচ্চিত্রটির শুটিং হয়েছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে।