ঢাকাThursday , 28 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘টিউবলাইট’ দিয়েও কি ইতিহাস গড়বেন সালমান?

Link Copied!

salmanবিনোদন ডেস্ক : বলিউডের মেধাবী নির্মাতা কবির খানের পরিচালনায় সর্বশেষ ‘বজরঙ্গি ভাইজান’ দিয়ে ইতিহাস গড়েছেন সুপারস্টার সালমান খান। গেল বছরের পর আবারও সেই কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির শুটিংয়ে নামার আগেই আবারও সিনোবোদ্ধাদের প্রশ্ন, কবির খানের পরিচালনায় আবারও কি বলিউডে কোনো ইতিহাসের জন্ম দিবে সালমানের ‘টিউবলাইট’!
এমন প্রশ্ন অবান্তর নয়। কারণ এরমধ্যে সালমান খান গত কয়েক বছর ধরেই টানা সাফল্য অব্যাহত রেখেছেন। বিশেষ করে তার সর্বশেষ তিনটি সিনেমা বজরঙ্গি ভাইজান, প্রেম রতন ধন পায়ো এবং সুলতান বক্স অফিসে তুমুল হিটতো করেছেই, সেইসাথে বলিউডের সর্বকালের ছবিগুলোর রেকর্ডও পেছনে ফেলেছে।
আর আসন্ন সিনেমাটি যেহেতু প্রখ্যাত নির্মাতা কবির খানের, ফলে নতুন ইতিহাস সৃষ্টির আভাস পাওয়া মোটেও অস্বাভাবিক নয়। এর আগে কবির খানের পরিচালনায় ‘এক থা টাইগার’ এবং গত বছরে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা দিয়ে অতীতের সব রেকর্ড পেছনে ফেলে নিজেকেই ছাড়িয়ে যাওয়ার দৌড়ে নাম লিখেয়েছেন সালমান।
সম্প্রতি নির্মাতা কবির খান টুইট করে আসন্ন সিনেমা ‘টিউবলাইট’ সম্পর্কে জানিয়ে বলেন, আসছে ২৮ জুলাই ‘টিউবলাইট’ নিয়ে আবারও সালমানকে নিয়ে মাঠে নামছি।
কবির খানের এমন টুইটের পরই আসলে নড়েচড়ে বসেছে পুরো মিডিয়া। কারণ গত বছরে তার নির্দেশনায় যে গল্প বলিউডের দর্শক দেখলো তা এর আগে খুব একটা চোখে পড়েনি। তাছাড়া কবির খানের বদৌলতে সালমান যে অনবদ্ধ অভিনয় করলো তাও মনে রাখার মতো। আর তাই সবার চোখ এখন কবির খানের পরিচালনায় সালমান অভিনীত ‘টিউবলাইট’-এর দিকেই!
এরইমধ্যে সালমান খানসহ চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কিছু তারকা। সালমানের সাথে এই ছবিতে অভিনয় করবেন সোহেল খান। তবে ছবিতে নায়িকা কে থাকছেন সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারনা করা হচ্ছে, এবারই প্রথমবার সালমানের বিপরীতে অভিনয় করতে পারেন দীপিকা পাডুকোন।