ঢাকাThursday , 28 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সার সঙ্গে নতুন চুক্তি মাসচেরানোর

Link Copied!

samcharanoস্পোর্টস ডেস্ক : গুঞ্জন উঠেছিল, বার্সেলোনা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন হাভিয়ের মাসচেরানো।আর্জেন্টাইন এই ফুটবলারকে নিয়ে গুঞ্জনটি আসলে গুঞ্জনই হয়ে থাকলো। কেননা বুধবার বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছেন মাসচেরানো। এই চুক্তির মেয়াদ আগামী ৩ বছর। নতুন চুক্তি অনুযায়ী কাতালান ক্লাবটিতে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন মাসচেরানো।
বার্সার যোগ দেয়া পর্তুগালের মিডফিল্ডার আন্দ্রে গোমেসকে পরিচয় করিয়ে দেয়া উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলন ডাকে বার্সা। আর সেখানেই মাসচেরানোর সঙ্গে নতুন চুক্তির বিষয়টি ঘোষণা করেন বার্সেলোনার ডিরেক্টর অব প্রোফেশনাল স্পোর্টস আলবার্তো সোলের।
২০১০ সালে লিভারপুল থেকে বার্সায় যোগ দেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার মাসচেরানো। মেসিদের সঙ্গে খেলেছেন ২৪৭টি ম্যাচ। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন ৪টি লা লিগার শিরোপা। দু’বার চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছেন এই আর্জেন্টাইন।