ঢাকাThursday , 28 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কড়াকড়ি, ১০ সিদ্ধান্ত

Link Copied!

ju1জাবি প্রতিনিধি : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ১০টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও রেজিস্টার আবু বকর সিদ্দিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো :
১. ছাত্রছাত্রীরা একাধারে ১০ দিন অনুপস্থিত থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
২. ছাত্রছাত্রীদের একমাসের উপস্থিতির রিপোর্ট বিভাগের সভাপতি সংশ্লিষ্ট ডিনদের কাছে দেবেন।
৩. বিশ্ববিদ্যালয়ের মূল গেটে সিসিটিভি ক্যামরা বসানো হবে।
৪. বিভিন্ন গবেষণাগার, যেখানে নাশকতা হলে ব্যাপক ক্ষতি হতে পারে সেখানে সিসি ক্যামেরা বসানো।
৫. বিভাগীয় ছাত্র উপদেষ্টারা যথাযথ দায়িত্ব পালন করবে।
৬. লাইসেন্সবিহীন অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলতে দেয়া হবে না।
৭. ছাত্রছাত্রীদের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
৮. রাত ১০টার মধ্যে ছাত্রছাত্রীদেরকে হলে ফিরতে হবে।
৯. বাউন্ডারি ওয়ালের পকেট গেট কমানো হবে ও
১০. নিরাপত্তা সেল গঠন করা হবে।