ঢাকাThursday , 28 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোনের বাজারের ১১.৪ ভাগ শেয়ার হুয়াওয়ের

Link Copied!

Huaweiপ্রযুক্তি ডেস্ক : ২০১৬ সালের অর্ধবার্ষিক ব্যবসায়িক ফলাফল প্রকাশ করল হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ।চলতি বছরের প্রথম ছয় মাসের আয়ের ব্যবসায়িক ফলাফল আজ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের মে মাস পর্যন্ত সারাবিশ্বে স্মার্টফোনের বাজারের ১১.৪ ভাগ শেয়ার দখলে সক্ষম হয়েছে হুয়াওয়ে। ৫০০ থেকে ৬০০ মার্কিন ডলারের স্মার্টফোনের ক্ষেত্রে হুয়াওয়ের শেয়ার বেড়েছে ১০ শতাংশ।
২০১৬’র প্রথম ছয় মাসের বিক্রিত পণ্য থেকে ৭৭.৪ বিলিয়ন চাইনিজ ইয়েন আয় করেছে হুয়াওয়ে যা গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। পাশাপাশি গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি স্মার্টফোন রপ্তানী করেছে প্রতিষ্ঠানটি যার পরিমান ৬০.৫৬ মিলিয়ন। ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি)’র তথ্য মতে, ২০১৬ সালের প্রথম ছয় মাসে সারা বিশ্বে স্মার্টফোনের রপ্তানী বেড়েছে ৩.১ শতাংশ যেখানে বিশ্ব বাজারে হুয়াওয়ে উল্লেখযোগ্য ফলাফল দেখাতে সক্ষম হয়েছে। প্রথম ছয় মাসে হুয়াওয়ের আয়ের ফলাফলে দেখা গেছে চীনের বাজারের চেয়ে আন্তর্জাতিক স্মার্টফোন বাজার প্রবৃদ্ধির গতি ১.৬ গুণ বেশি।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, “আমরা লক্ষ্য করেছি, ইউরোপের দেশগুলোতে হাই-অ্যান্ড বা অধিক ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের বাজার বেশ ভালো এবং দক্ষিণ আমেরিকা, মধ্য এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে স্মার্টফোনের বাজার চাঙ্গা হচ্ছে।”
চলতি বছরের মে মাস পর্যন্ত সারাবিশ্বে হুয়াওয়ে ৩৫ হাজার রিটেইল স্টোর স্থাপন করেছে যা গত বছরের সংখ্যার তুলনায় ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিএফকে’র তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপি হুয়াওয়ে গ্লোবাল শপ ১ লাখ ৫০ হাজারে উন্নীত হয়েছে।
দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে স্মার্টফোনের বাজার সফলভাবে নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে হুয়াওয়ে। এছাড়া মিশরের বাজারে হুয়াওয়ের আধিপত্য ইতিমধ্যে ২০ শতাংশ ছাড়িয়ে গেছে এবং নিউজিল্যান্ডে ছাড়িয়ে গেছে ১৫ শতাংশ। লাতিন আমেরিকা এবং মধ্য এশিয়া অঞ্চলের দেশগুলোর স্মার্টফোন বাজারে হুয়াওয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে উক্ত অঞ্চলগুলোতে হুয়াওয়ের বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।
জিএফকে’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস পর্যন্ত ১৮.৬ শতাংশ বাজার দখল করার মাধ্যমে চীনে শীর্ষস্থানে রয়েছে হুয়াওয়ে। ২০১৬ সালে ব্র্যান্ডজেড’র তালিকার সেরা ১০০ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে হুয়াওয়ে। শীর্ষ ব্র্যান্ডের তালিকায় ৭০ (২০১৫ সালের অবস্থান)-এ থাকা হুয়াওয়ে চলতি বছর ১৮ হাজার ৬৫২ বিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে ৫০তম স্থানে উন্নীত হয়েছে।
স্মার্টফোন, পরিধেয়যোগ্য ডিভাইস, স্মার্ট হোম এবং ক্লাউড সেবা দেয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপি শক্ত অবস্থানে রয়েছে হুয়াওয়ে। উন্নত সল্যুশন এবং প্ল্যাটফর্ম সেবা দেয়া এবং গ্রাহকদের জীবনকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করার মাধ্যমে প্রতিনিয়ত নিজেদেরকে আরো উন্নত স্থানে নিয়ে যাচ্ছে হুয়াওয়ে।