ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের মদদদাতা বিএনপি-জামায়াতের বিচার শিগগিরই

Link Copied!

Hasan Mahmudনিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের মদদদাতা বিএনপি-জামায়াতের বিচার খুব তাড়াতাড়িই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘চলমান রাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তাদের লালন-পালনও করেছেন তিনি। যারা আগে মানুষের হাত-পায়ের রগ কাটত, এখন তারা দেশে জঙ্গি হামলা চালাচ্ছে। আর জঙ্গিদের মদদদাতা বিএনপি-জামায়াতের বিচার খুব তাড়াতাড়িই হবে।’
তিনি আরো বলেন, ‘তাদের (বিএনপি) সঙ্গে আমাদের কোনো জাতীয় ঐক্য হতে পারে না। বর্তমানে উচ্চ আদালতে তারেক রহমানের বিচার হওয়ায় এখন জাতীয় ঐক্যের কথা বাদ দিয়ে বিচার বানচালের চেষ্টা করছে।’
এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে বিএনপি এ জঙ্গিবাদের সঙ্গে দেশি-বিদেশি ষড়ষন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ।