নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৪ টায় জাতীয় সংসদে সরকারি দলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, এমপি আওয়ামী লীগের সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

