ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাকলিয়ায় হিযবুত তাহরীর ৪ সদস্য গ্রেপ্তার

Link Copied!

Arrestচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়া থেকে হিযবুত তাহরীর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে থানার কল্পলোক আবাসিক গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল বিন আজিজ ওরফে আদর (২৪), সুলতান মোহাম্মদ খাঁন ওরফে বিদ্যুৎ (২৯), মো.আরিফুল ইসলাম (২৪) ও ফখরুল আবেদীন (২৬)।
এসময় উদ্ধার করা হয়, হিযবুত তাহরীর প্রচারপত্র ৫০টি, প্রেস বিজ্ঞপ্তি ৬০টি, বায়োডাটা ফরম ১০টি এবং সাংগঠনিক বই ৫টি।
এর মধ্যে ফয়সাল কক্সবাজার জেলরে ঈদগাহ মাইজপাড়ার আজিজুল হকের ছেলে, সুলতান পাবনা জেলার ঈশ্বরদীর মৃত দৌলত আলম খাঁনের ছেলে, আরিফুল কক্সবাজার জেলার চকরিয়া থানার নুরুল আমিনের ছেলে ও ফখরুল বাঁশখালী থানার মো.তৈয়বের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মো. আবুল মনসুর বলেন, ‘গ্রেপ্তারের পর তারা সবাই হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের কাছে থেকে হিযবুত তাহরীর প্রচারপত্র ৫০টি, প্রেস বিজ্ঞপ্তি ৬০টি, বায়োডাটা ফরম ১০টি এবং সাংগঠনিক বই ৫টি পাওয়া গেছে।’
এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আবুল মনসুর।