ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীরাই বিএনপির ‘প্রাণ ভ্রমরা’

Link Copied!

hanif-1নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসীরাই বিএনপির ‘প্রাণ ভ্রমরা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার রাজধানীর মোহাম্মদপুর একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ নাকি বিএনপির বুকে, কলিজায় হাত দিয়েছে। এতে প্রমাণিত হয়, সন্ত্রাসীরাই বিএনপির ‘প্রাণ ভ্রমরা’। ফখরুল সাহেবকে বলতে চাই, আপনারা আইনি লড়ায়ের মাধ্যমে তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করুন। তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল। শুধু তাই নয় সিঙ্গাপুরের একটি আদালতে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা হয়েছিল। সেখানে তারেক রহমানের ৬ বছরের জেল এবং ৭ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। এখন আপনারা বলছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে। তাহলে সিঙ্গাপুর সরকারও তারেকের প্রতিপক্ষ নাকি। তারাও কি রাজনৈতিক কারণে রায় দিয়েছে?’
তিনি বলেন, ‘সিঙ্গাপুরের আদালতে তারেকের অপরাধ প্রমাণীত, বাংলাদেশেও তাই হয়েছে। শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ নেই। তারেক রহমানের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই স্বাক্ষ্য দিয়ে গেছে। আর সবচেয়ে বড় প্রমাণ নিম্ন আদালতে অর্থের বিনিময়ে বিচারক তারেক রহমানের রায় দিয়েছে। অপরাধ করার পর সে বিচারক স্বপরিবারে বিদেশে পালিয়ে গিয়েছে। অপরাধীর রায় নিয়ে আপনারা বলছেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। যা করবেন আইনের মাধ্যমে করুন। রাজনৈতিক ভাবে মাঠে নেমে পরিবেশ ঘোলা করলে জনগণ সেটা মেনে নিবে না। দেশকে অস্থিতিশীল করার কোন সুযোগ দেবো না।’
সরকার দেশকে ধ্বংস করে দিচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ধ্বংস হচ্ছে না। আপনার জঙ্গিবাজ নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দুর্নীতিবাজ পুত্রের কারণে আপনার দল ধ্বংস হচ্ছে। আপনার ভেবেছেন সন্ত্রাসী করে সরকারের পতন ঘটবে। ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। শেখ হাসিনা পাশে বাংলাদেশের মানুষ আছে। যতদিন শেখ হাসিনার পাশে বাংলাদেশের মানুষ থাকবে তত দিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে।’
জঙ্গি হামলার জন্য জামায়াত-বিএনপি দায়ী করে হানিফ বলেন, ‘দেশের সব জঙ্গি হামলা ও গুপ্তহত্যার তথ্য-উপাত্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে চলে এসেছে। তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে। এ সব ঘটনার জন্য দু’টি রাজনৈতিক দল দায়ী। একটি হচ্ছে বিএনপি, অপরটি জামায়াতে ইসলাম। তারা সরকারের পতন ঘটাতে করতে না পেরে গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।