ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বিপদসীমার ২০ সেমি উপরে যমুনা

Link Copied!

KuriGram-floodসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে সোমবার সকাল থেকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চল জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের প্রায় ৩০টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য সংকট মোকাবেলায় সোমবার সকাল থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
এদিকে জেলা প্রশাসনের দেয়া ত্রাণ সোমবার (২৫ জুলাই) সকাল থেকেই বন্যা দুর্গত এলাকাগুলোতে বিরতণ করছে উপজেলা প্রশাসন। বিতরণকৃত ত্রাণের মধ্যে রয়েছে ৬৫ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ টাকা।