ঢাকাSunday , 24 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

Link Copied!

Yabaকক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে ইয়াবাসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামি যাত্রীবাহী একটি মিনিবাস তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঢাকার কদমতলীর মুরাদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সলিম আহমেদ হাফিজ (২৮), ফরিদপুর জেলা সদরের ওবায়দুর রহমানের স্ত্রী সুমি আকতার (২০), ঢাকার শ্যামপুর এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী আলো আকতার (৪৫) ও তার কন্যা তিনা আকতার (১৬)।
বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, আটকরা একটি বাসের যাত্রী ছিল। সন্দেহ হলে ৪ জনের শরীর তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৯২৪ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ জানান, ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।