ঢাকাSunday , 24 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় হাত-পা বাঁধা যুবক উদ্ধার

Link Copied!

kidnafবরগুনা প্রতিনিধি : নিখোঁজের তিনদিন পরে বরগুনার বামনা উপজেলার বিষখালী নদীপাড়ের চেচান এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সারে ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত ওই যুবকের নাম রেজাউল ইসলাম। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জিয়াউল হকের ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, সকালের দিকে হাত-পা বাঁধা জ্ঞানহীন অবস্থা যুবককে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জিয়াউল হক নামের এক ব্যক্তি তার সন্তান দাবি করেন। উদ্ধারকৃত যুবকের নাম রেজাউল ইসলাম মামুন বলে জানায়। রেজাউল ইসলাম গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বলেও জানান তারা। পরে উন্নত চিকিৎসার জন্য যুবককে বরিশালে নিয়ে যায় স্বজনরা।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন জানান, উদ্ধারকৃত যুবকের জ্ঞান ও সুস্থ হয়ে ফিরলে তদন্তে বেরিয়ে আসবে। তাকে কারা কিভাবে অপহরণ করেছিল? পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।