ঢাকাSunday , 24 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সত্যিকার দেশপ্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Link Copied!

habiburপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ মো. হাবিবুর রহমান মালেক বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি কারো মধ্যে সত্যিকার অর্থে দেশপ্রেম থাকে সে হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি কেউ দেশের সত্যিকার অর্থেই উন্নতি চান, দেশের মানুষের কল্যান চান, বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চান, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
শনিবার সকালে পিরোজপুর পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে ইমাম সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘আমরা যে যেখানে যে অবস্থানে আছি না কেন আমাদের সকলের পবিত্র দায়িত্ব হবে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আন্তরিকতার সঙ্গে জনসচেতনতা সৃষ্টি করে প্রধানমন্ত্রীর সরকারকে সহায়তা করা।’
মেয়র ইমাম সাহেবদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা মসজিদে মুসল্লিদের ইসলামের সঠিক পথ সম্পর্কে আলোচনা করবেন যাতে আমাদের সন্তানরা কারও ভুল প্রচারণায় প্ররোচিত হয়ে বিপথগামী না হয়।’
তিনি কাউন্সিলরসহ জনপ্রতিনিধিদের আহ্বান জানান যাতে করে তারা তাদের নিজ-নিজ এলাকায় চোখ-কান খোলা রেখে চারিদিকে সর্তক দৃষ্টি রাখেন।
এ সময় সমাবেশে আরও বক্তব্য দেন, পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুখ আব্দুল্লাহ্, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, সাদুল্লাহ্ লিটন ও মো. শহিদুল ইসলাম সিকদার।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর থানার অফিসার্স ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মাহ্মুদ হোসেন, পৌর কাউন্সিলর একরামুল হক, ফরহাদ হোসেন টুলু, আব্দুল হাই নজরুল ইসলাম সিকদার, মহিলা কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাউল্লাহ সানা, সুমন শিকদার প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন পৌরসভার সচিব মো. বনি আমিন। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ মোফাজ্জেল হোসেন।