সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের সঙ্গে ঝুলন্ত অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের চালা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে স্থানীয় আলিমের কাঠবাগানের একটি গাছের সঙ্গে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এব্যাপারে উল্লাপাড়া থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

