ঢাকাSaturday , 23 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderপাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের গোপালপুর হলুদঘর ব্রিজের কাছ থেকে লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার শিবরামপুর গৌরীগ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ওসি নাসির আরো বলেন, নিহত নুর ইসলাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাঁথিয়া, ঈশ্বরদীসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানাতে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।