ঢাকাSaturday , 23 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হামলায় জড়িতদের জাতির সামনে আনা হবে

Link Copied!

Mojammelনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জঙ্গি হামলার সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের অচিরেই জাতির সামনে উত্থাপন করা হবে। ইতোমধ্যে এ ব্যাপরে প্রয়োজনীয় তথ্য আমাদের হাতে এসেছে।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘জঙ্গি হামলা ও সরকারবিরোধী আন্দোলন একই সূত্রে গাঁথা। জঙ্গিরা কোনো ধর্ম মানে না। তারা ধর্মের নামে অধর্মের কাজ করছে, মানুষ খুন করছে। জামায়াতের অলিখিত আমির বেগম খালেদা জিয়া এসবের ইন্ধন জোগাচ্ছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহ জাহান আলম সাজু ও সংগঠনের অন্য নেত্রীরা।