নিজস্ব প্রতিবেদক : চারতলা বাসার ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবহন শাখার সিনিয়র টেকনিশিয়ান আব্দুল ওয়াহাব খান (৫৫)।
শনিবার ( ২৩ জুলাই) সকালে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত ২২/১ আবাসিক এলাকায় স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টায় ছাদে ফুল গাছে পানি দিতে গিয়ে তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, চার তলা বাসার ছাদ থেকে পড়ে ওনার মৃত্যু হয়েছে।

