ঢাকাFriday , 22 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অপহৃত কিশোরী বরিশালে উদ্ধার

Link Copied!

kidnafনিজস্ব প্রতিবেদক : ভারত থেকে নিখোঁজ হওয়ার এক মাস পর স্কুলছাত্রী কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৮। শুক্রবার বিকেলে বৈশাখী কান্ডারকে (১৬) উদ্ধার করা হয়।
সে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বোসাক থানার জটিরামপুর গ্রামের তরুণ কান্ডারের মেয়ে। বৈশাখী রাঙাবেলিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।
তাকে উদ্ধারের পর র‌্যাব-৮ কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করা হয়।
সেখানে র‌্যাব-৮’র কোম্পানি কমান্ডার লে. রুহুল আমিন বিএন বলেন, বৈশাখী কান্ডার গত ২২ জুন স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওইদিন বৈশাখীর মা নিবেদিতা কান্ডার বাদী হয়ে বোসাক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ ওই জিডিটি মামলা হিসেবে দায়ের করেন।
তিনি আরও জানান, পাচারবিরোধী জোটের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিকে জানানো হয় বৈশাখী পালিয়ে বাংলাদেশে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে প্রশাসনিকভাবে নানা প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে শুক্রবার বিকেলে তারা র‌্যাবের সহায়তায় বৈশাখীকে কালবিলা গ্রামের মনিন্দ্র মল্লিকের বাড়ি থেকে উদ্ধার করেন।
উদ্ধারের পর বৈশাখী জানান, প্রেমের টানে সে স্বেচ্ছায় মনিন্দ্র মল্লিকের ছেলে স্বপন মল্লিকের সঙ্গে এসেছে। স্বপন তাদের বাড়িতে রংয়ের কাজ করত।
র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, অভিযানের পূর্বেই স্বপন মল্লিক পালিয়ে যায়। বৈশাখীকে মহিলা আইনজীবী সমিতির জিম্মায় দেওয়া হয়েছে।