ঢাকাFriday , 22 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কঠোর নিরাপত্তা বলয়

Link Copied!

rab-policeরাজশাহী প্রতিনিধি : রাজশাহী শহরজুড়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। শুক্রবার সকাল থেকেই নগরীতে বাড়তি নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। শহরে টহল দিচ্ছেন র‌্যাব সদস্যরা।
এ ছাড়া বেলা পৌনে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীতে টহল দেন ৩ প্লাটুন বিজিবি সদস্য।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম জানান, সারাদেশেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী শহরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য শহরে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। বসানো হয়েছে প্রায় ৫০টি চেকপোস্ট। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, আরএমপির চার থানা পুলিশ নিজেদের মধ্যে সমন্বয় করে পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এর আগে দুপুরে জুমার নামাজের সময় প্রতিটি মসজিদের সামনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি কিংবা মসজিদের আশপাশে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশির পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, জুমার নামাজে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন। বেলা পৌনে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা মাঠে থাকেন। এ সময়ের মধ্যে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, মানুষের জান ও মালের নিরাপত্তা দিতে বিজিবি যে কোনো সময় দায়িত্ব পালন করতে প্রস্তুত। তারা শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় থাকেন।
র‌্যাব-৫, রাজশাহীর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, শহরে সবসময়ই র‌্যাব সদস্যরা টহল দেন। তবে শুক্রবার সকাল থেকে এর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া সাদা পোশাকে র‌্যাব সদস্যরা পুরো শহরকে নজরদারির ভেতর রেখেছেন।