ঢাকাFriday , 22 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

Link Copied!

Accidentচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুটি বাসের সংঘর্ষে নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নুরুল আলম (৩০) নামে একজনের পরিচয় জানা গেলেও শিশুসহ অন্যদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর এক নারীর মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক জানান, লোহাগাড়ার চুনতি এলাকায় বিপরীতমুখী দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, লোহাগাড়ায় দুর্ঘটনায় অন্তত ১১ জনকে দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ২০ থেকে ২২ বছর বয়সী এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আহত অন্য ১০ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।